মাত্র ২১ টাকায় পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন ঘরে বসে

0

অনেকেই প্রশ্ন করেন — পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় কি? মনে রাখুন, বর্তমানে পুরাতন ভোটার আইডি কার্ড ফ্রিতে ডাউনলোড করার কোনো সুযোগ নেই। তবে নির্দিষ্ট ফি পরিশোধ করে অনলাইন থেকে NID-এর ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।

মাত্র ২১ টাকায় পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন ঘরে বসে

যারা নতুন ভোটার হয়েছেন তারা অনলাইন থেকে ফ্রিতে ডিজিটাল ভোটার আইডি ডাউনলোড করতে পারবেন — কোনো ফি লাগবে না। আজকের এই লেখায় আলোচনা করা হবে "অনেক আগে যারা ভোটার হয়েছেন তারা কিভাবে অনলাইন থেকে NID ডাউনলোড করবেন?" সে বিষয়ে।

⚡ সর্বশেষ আপডেট ২০২৬: সাধারণ রি-ইস্যু ফি ২৩০ টাকা এবং জরুরি রি-ইস্যু ফি ৩৪৫ টাকা। তবে নিচে দেখানো পদ্ধতিতে মাত্র ২১ টাকায় পুরাতন ভোটার আইডি ডাউনলোড করা সম্ভব।

সাধারণত নির্বাচন কমিশনের সার্ভার থেকে পুরাতন ভোটার আইডি ডাউনলোড করতে রি-ইস্যু ফি সর্বনিম্ন ২৩০ টাকা পরিশোধ করতে হয়। তবে আজকে এখানে এমন একটি পদ্ধতি শেয়ার করা হচ্ছে যাতে মাত্র ২১ টাকায় পুরাতন ভোটার আইডি ডাউনলোড করতে পারবেন।

শুধু তাই নয়, নতুন-পুরাতন যেকোনো এনআইডি ডাউনলোড করতে একই টাকা অর্থাৎ ২১ টাকা প্রযোজ্য হবে। যারা নতুন ভোটার হয়েছেন তারা প্রথমবার বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। তবে দ্বিতীয়বার ডাউনলোড করতে হলে এই পদ্ধতিতে মাত্র ২১ টাকায় করতে পারবেন।

আরো জানুন:

NID Card Online Copy Download করার উপায়

যারা নতুন ভোটার হয়েছেন তারা এনআইডি সার্ভারে নিবন্ধন করে কোনো চার্জ ছাড়াই ভোটার আইডি ডাউনলোড করতে পারবেন। কিন্তু যারা পুরাতন ভোটার তাদের নির্বাচন কমিশনের সার্ভার থেকে রি-ইস্যু চার্জ দিয়ে ডাউনলোড করতে হয়।

তবে এখানে দেওয়া পদ্ধতি অনুসরণ করলে মাত্র ২১ টাকায় পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যাবে। এজন্য প্রথমে prottoyon.gov.bd লিংকে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।

মাত্র ২১ টাকায় পুরাতন ভোটার আইডি ডাউনলোড করার নিয়ম

ধাপগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করুন:

  1. prottoyon.gov.bd সাইটে যান এবং মেনু থেকে "ফ্রি একাউন্ট খুলুন" বাটনে ক্লিক করুন।
  2. দুটি অপশন আসবে — এখান থেকে "নাগরিক" অপশন বেছে নিন।
  3. আপনার ভোটার আইডির ১৭ ডিজিট বা ১০ ডিজিটের নাম্বার এবং একটি সচল মোবাইল নম্বর দিয়ে সাইন আপ সম্পন্ন করুন।
  4. মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  5. ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে "জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট" অপশনটি ক্লিক করুন।
  6. "প্রিন্ট করুন" বাটনে ক্লিক করলে ফি পরিশোধের পেজে নিয়ে যাবে।
  7. বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে মাত্র ২১ টাকা পরিশোধ করুন।
  8. পেমেন্ট হয়ে গেলে ভোটার আইডির ডিজিটাল কপি ডাউনলোড করুন।

⚠️ গুরুত্বপূর্ণ: এখান থেকে মাত্র একবারই ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে আবার ডাউনলোড করতে চাইলে আবার ফি পরিশোধ করতে হবে। তাই ডাউনলোড করার পর ফাইলটি নিজ দায়িত্বে সংরক্ষণ করুন।

এই সাইট থেকে শুধু ভোটার আইডি নয়, সরকারি যেকোনো প্রত্যয়নপত্রও খুব অল্প খরচে ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত জানতে "যেকোনো প্রত্যয়নপত্র ঘরে বসে নেওয়ার উপায়" ইনফোটি দেখুন।

ভোটার আইডি সংক্রান্ত সকল তথ্য এক নজরে

ক্রমিক নং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল তথ্যের লিংক
নতুন ভোটার হওয়ার নিয়ম
প্রবাসী থেকে ভোটার হওয়ার নিয়ম
অনলাইন থেকে (NID) এনআইডি ডাউনলোড করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম
NID ওয়ালেট মোবাইল অ্যাপ ব্যবহার করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা চুরি হলে করণীয়
SMS দিয়ে NID নাম্বার বের করার উপায়
জাতীয় পরিচয়পত্রের সংশোধনের আবেদন বাতিল হলে করণীয়
জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন চার্জ
১০ জাতীয় পরিচয়পত্র অনলাইন সার্ভিস পোর্টাল
১১ জাতীয় পরিচয়পত্র করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
১২ বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ফি পরিশোধ করার নিয়ম
১৩ ভোটার তালিকা হালনাগাদ

শেষকথা

আশা করি এখন বুঝতে পেরেছেন পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় কি। সরাসরি নির্বাচন কমিশনের সার্ভার থেকে ২৩০ টাকা দিয়ে করতে পারেন, অথবা prottoyon.gov.bd ব্যবহার করে মাত্র ২১ টাকায় করতে পারেন।

এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। লেখাটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Read Our policy
Ok, Go it!
Blogarama - Blog Directory