প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং ভাষা বলতে কি বুঝ?
এই লেখাটি এক বছরের বেশি আগে হালনাগাদ হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি বা অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ তথ্য যাচাই করে নিন।
বর্তমানে আমরা জীবনের নানা কাজে কম্পিউপার ব্যবহার করে থাকি। আমাদের কাজকে অনেক সহজ এবং দ্রুত নির্ভুল সমাধান করে দিতে পারে। কিন্তু কম্পিউটারের নিজ থেকে কোনো কাজ করার ক্ষমতা নেই। কম্পিউটারের ভাষায় কম্পিউটার প্রোগ্রামার সমস্যার সমাধান করে উপস্থাপন করে এবং তা কম্পিউটার দিয়ে কাজ করা হয়।
এই কাজ পরিচালনা করার জন্য বিশেষভাবে নির্মিত সফ্টওয়ার (কম্পাইলার) দিয়ে প্রোগ্রাম বা সফ্টওয়ার তৈরি করা হয়। আর এসকল প্রোগ্রাম তৈরি জন্য ব্যবহৃত সকল নিয়ম-কানুন এবং সংকেতগুলোকে একত্রে প্রোগ্রামিং ভাষা বলা হয়।
বর্তমানে যে যুগে আমরা বসবাস করছি তাতে প্রযুক্তি ব্যবহার এত বেশি যে, প্রযুক্তি ছাড়া বর্তমান জীবন কল্পনাও করা সম্ভব নয়। আর বিপ্লব সম্ভব হয়েছে কম্পিউটার আবিস্কার এবং এর বিভিন্ন সফ্টওয়ার বা প্রোগ্রাম তৈরি করার ফলে। আজকে আমরা আলোচন করছি “প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং ভাষা বলতে কি বুঝ?” সম্পর্কে। নিচে এই সম্পর্কে আলোচনা করা হলো।
প্রোগ্রাম কি? What is program?
কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশনাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রাম (Program)বলে। কম্পিউটার প্রোগ্রামকে সফ্টওয়াও বলা হয়ে থাকে। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের প্রাণ। কেননা প্রোগ্রাম বা সফ্টওয়ার একটি কম্পিউটারকে তার কার্যক্রমের দিক নির্দেশনা দিয়ে থাকে। তাই প্রোগ্রাম বা সফ্টওয়ার ছাড়া কম্পিউটার কোনো কাজই করতে পারে না।
কম্পিউটারকে নির্দেশ প্রদান করার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, সংকেত, এবং এগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি করা হয় প্রোগ্রামের ভাষা। নিচে প্রোগ্রামের ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
(ads1)
প্রোগ্রামিং কি?
কম্পিউটারের ভাষা ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষে কম্পিউটার প্রোগ্রাম বা সফ্টওয়ার তৈরি করার প্রক্রিয়াকে প্রোগ্রামিং বলে। যারা প্রোগ্রামিং করেন তাদেরকে প্রোগ্রামার বলা হয়।
কম্পিউটার প্রোগ্রামাররা বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন ধরণের প্রোগ্রাম বা সফ্টওয়ার তৈরি করেন। এই সকল সফ্টওয়ার বা প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারে কাজ করা হয়। কম্পিউটারের ভাষা
কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। তবে কম্পিউটারে কাজ করানোর জন্য মানুষের ভাষার মতো কম্পিউটারের নিজস্ব ভাষা আছে। তবে কম্পিউটার মানুষের মতো বর্ণ, সংখ্যা, চিহ্ন, এসব কিছু বুঝতে পারে না। আর এর ভাষা জ্ঞান অত্যান্ত সীমিত। কম্পিউটার শুধুমাত্র 'Yes' বা 'No' ছাড়া কিছুই বুঝতে পারে না।
কম্পিউটার কেবল ইলেট্রনিক সংকেত অর্থাৎ সার্কিটে বিদ্যুৎ আছে কি নেই তা বুঝে। তাই এর উপর ভিত্তি করে কম্পিউটারের ভাষা তৈরি করা হয়েছে। এ ভাষাকে বাইনারি পদ্ধতির 0 এবং 1 দ্বারা প্রকাশ করা যায়।
একটি আদর্শ প্রোগ্রামের গুণাবলি কি?
একটি সাধারণ প্রোগ্রামের গুণাবলি নিম্নরুপ থাকে। যেমন-
১) পরিচয় পর্ব
২) বর্ণনা
৩) ইনপুট
৪) প্রসেস
৫) আউটপুট
৬) প্রোগ্রামটি নির্ভুল ও যুক্তিপূর্ণ
৭) যতটা সম্ভব সরল ও সংক্ষিপ্ত হতে হয়, প্রোগ্রামে অতিরিক্ত লুপ থাকবে না
৮) সহজে প্রোগ্রামটির পরিবর্তন পরিমার্জন এবং ভুল সংশোধন করার ব্যবস্থা থাকা ইত্যাদি।
কোনো প্রোগ্রামে যদি উপরোক্ত গুণাবলি থাকে, তবে প্রোগ্রামটিকে একটি সাধারণ প্রোগ্রাম বা সফ্টওয়ার বলে।
আদর্শ প্রোগ্রাম বলতে যে প্রোগ্রামে কম্পিউটার প্রোগ্রামের সকল বৈশিষ্ট বা গুণাবলি বর্তমান থাকে, সেই ধরণের প্রোগ্রামকে আদর্শ প্রোগ্রাম বলে। আদর্শ প্রোগ্রামের গুণাবলি নিম্নরুপ থাকা প্রয়োজন-
* প্রোগ্রামের অ্যালগরিদম, ফ্লোচার্ট সহজভাবে প্রণয়ন করা, যাতে প্রোগ্রামের ধাপগুলো সহজেই বুঝা যায়।
* সমস্যাটি সঠিকভাবে চিহ্নিত করা।
* নির্দিষ্ট সমস্যার জন্য উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করা।
* প্রোগ্রামটি নির্ভুল হওয়া।
* বিনা কারণে প্রোগ্রামকে দীর্ঘ না করা।
* বিনা কারণে প্রোগ্রামকে দীর্ঘয়িত না করা।
* বিনা প্রয়োজনে অতিরিক্ত লুপ তৈরি না করা।
* প্রোগ্রামের ডকুমেন্টেশনের ব্যবস্থা করা।
* প্রোগ্রামের ডকুমেন্টেশনের ব্যবস্থা করা।
* প্রোগ্রামের ফলাফল প্রাপ্তির সুবিধা রাখা।
* প্রোগ্রামের শুরুতে এর উদ্দেশ্য, ধ্রুবক, চলক ইত্যাদির পরিচয় যুক্ত করা।
* চলক হিসেবে প্রতিনিধিত্বমূলক বর্ণ বা শব্দ ব্যবহার করা।
.
প্রোগ্রামিং ভাষা (Programming Language) কি?
কম্পিউটার সিস্টেম প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ভাষা বা Programming Language বলে। বিভিন্ন ধরণের প্রোগ্রাম বা সফ্টওয়ার তৈরি করার জন্য বিভিন্ন ধরণের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়।
বিভিন্ন ধরণের প্রোগ্রামিং ভাষা
- সি ভাষা
- সি++
- ফোর্টান
- প্যাসকেল
- জাভা
- পিএইচপি
- বেসিক
- জাভাস্ক্রিপ্ট
- পাইথন
প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ
1. মেশিন ভাষা
2. সমাবেশের ভাষা
3. উচ্চ-স্তরের ভাষা
এই লেখা সাধারণ তথ্যের জন্য। সরকারি নিয়ম, ফি ও সেবা বদলাতে পারে; স্বাস্থ্য বা আইনি বিষয়ে সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা অফিসিয়াল সূত্রে যাচাই করে নিন।

কোন মন্তব্য নেই: