Google Maps সাহায্যে কিভাবে অপরিচিত জায়গায় বন্ধুর সাথে যোগাযোগ করবেন?
এই লেখাটি এক বছরের বেশি আগে হালনাগাদ হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি বা অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ তথ্য যাচাই করে নিন।
মানুষের জীবন যাপন অনেক সহজ করে দিয়েছে বর্তমান প্রযুক্তি। তাছাড়া এসময় প্রযুক্তি ছাড়া জীবন কল্পনাও করা যায় না। এই খাতে বড় অবদান রাখছে পৃথিবীর সবচেয়ে বড় টেক জায়ান্ট কোম্পানি গুগল। গুগলের একটি ফ্রি পরিসেবা হচ্ছে Google Maps। মোবাইলে Google Maps অ্যাপটি থাকলেই যেকোনো অপরিচিত জায়গা সহজেই খুঁজে পাওয়া যায়। আজকের ইনফোতে আলোচনা হবে Google Maps-এর সাহায্যে কিভাবে অপরিচিত জায়গায় বন্ধুর সাথে যোগাযোগ করবেন।
আমরা সাধারণত নতুন কোনো জায়গায় পৌঁছানোর জন্য ফোনে যোগাযোগ করি এভাবে — বাসস্ট্যান্ডে নেমে ডানে গিয়ে বাঁয়ে, তারপর আবার বাঁয়ে মোড় নিয়ে ডানে ফিরলে তিন বাড়ি পর একটি দোকান পাবে, দোকানের উত্তর দিকে যে সরু রাস্তা রয়েছে সেখান থেকে সোজা ২০০ মিটার হাঁটলে একটি চায়ের দোকান পাবে। এখানে আমার নাম বললে বাড়ি দেখিয়ে দিবে।
আরো জানুন:
গুগল সার্চ ইঞ্জিন কি? কিভাবে গুগল কাজ করে?
এই কাজটি এখন Google Maps করিয়ে দেবে। অর্থাৎ আপনি যার সাথে অবস্থান শেয়ার করবেন, তিনি মানচিত্রে দেখে নিতে পারবেন কোন দিকে মোড় নিয়ে পথ এগাতে হবে। Google Maps-এর দেখানো নির্দেশনা ঠিকঠাক অনুসরণ করে খুব সহজেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।
এছাড়াও আপনি Google Maps-এ রিয়েল টাইম বা তাৎক্ষণিক অবস্থানও শেয়ার করতে পারেন। মনে করুন আপনি আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট যাবেন। যার সাথে অবস্থান শেয়ার করবেন, তিনি দেখতে পাবেন আপনি কোন পথে এগোচ্ছেন, বর্তমানে কোথায় আছেন। ফলে আপনাকে ফোন করে জানতে হবে না যে কতটুকু রাস্তা অতিক্রম করেছেন এবং কখন পৌঁছাবেন। Google Maps-এ অবস্থান শেয়ার করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো:
আরো জানুন:
মোবাইল চুরি কিংবা হারিয়ে গেলে গুগল একাউন্ট কিভাবে ডিলিট করবেন?
গুগল গোপনে আপনার কল রেকর্ড করছে কি না কিভাবে জানবেন?
এন্ড্রয়েড ১২ কিভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন?
রাস্তা চলাচলে সতর্ক করবে গুগলের নতুন ফিচার
Google Maps-এ গন্তব্যের ঠিকানা শেয়ার করার নিয়ম
Google Maps-এ যখন আপনি ঠিকানা শেয়ার করবেন, তখন যাদের সাথে শেয়ার করবেন তারা সহজেই মানচিত্র দেখে আপনার সাথে মিট করতে পারবে। অর্থাৎ আপনার অবস্থানে পৌঁছাতে Google Maps দিকনির্দেশনা দেবে। কিভাবে গন্তব্যের ঠিকানা শেয়ার করবেন? নিচের স্টেপগুলো ফলো করুন।
** আপনার স্মার্টফোনের (আইফোন কিংবা এন্ড্রয়েড) Google Maps অ্যাপ ওপেন করুন।
** যে অবস্থান বা ঠিকানা শেয়ার করতে চান, সেটি খুঁজে বের করুন। ফোনের পর্দায় নির্দিষ্ট অবস্থানে কিছুক্ষণ ধরে অপেক্ষা করুন, Google Maps-এর আইকনের মতো "পিন" দেখতে পাবেন।
** নিচের দিকে ঐ জায়গার নাম বা ঠিকানা ট্যাপ করুন।
** এবার শেয়ার আইকন ক্লিক করুন। যদি শেয়ার আইকনটি খুঁজে না পান তাহলে "মোর" অপশন থেকে শেয়ার বাটন খুঁজে নিন।
** এবার যে অ্যাপের মাধ্যমে শেয়ার করতে চান সেটি সিলেক্ট করে শেয়ার করুন।
Google Maps-এ রিয়েল টাইম বা তাৎক্ষণিক অবস্থান শেয়ার করার নিয়ম
বর্তমানে অনেকেই Google Maps-এ রিয়েল টাইম লোকেশন বন্ধুদের সাথে শেয়ার করে ভ্রমণে বের হন। এটির বড় সুবিধা হচ্ছে আপনি কোন কোন পথে যাতায়াত করছেন এবং বর্তমানে কোথায় আছেন, তাৎক্ষণিকভাবে তারা দেখতে পারে। Google Maps-এ কিভাবে রিয়েল টাইম অবস্থান শেয়ার করবেন? নিচের পদ্ধতি অনুসরণ করুন।
** প্রথমে Google Maps অ্যাপ ওপেন করে গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করে নিন।
** পর্দার উপরের দিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এখানে "Location Sharing" অপশন থেকে "Share Location" কিংবা "New Share" সিলেক্ট করুন।
** কতক্ষণ আপনার রিয়েল টাইম অবস্থান শেয়ার করবেন তা নির্ধারণ করে দিন।
** এবার গুগল কন্টাক্ট লিস্টের কারো সাথে শেয়ার করতে পারেন, আবার রিয়েল টাইম শেয়ারিং লিংকটি কপি করে অন্য কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন।
** যদি নির্ধারিত সময়ের আগে রিয়েল টাইম লোকেশন বন্ধ করতে চান তাহলে উপরের নিয়মে "Location Sharing" অপশনে গিয়ে "Stop" সিলেক্ট করুন।
শেষকথা:
আশাকরি ইনফোটি থেকে Google Maps-এ কিভাবে ঠিকানা বা রিয়েল টাইম অবস্থান শেয়ার করবেন তা জেনে গেছেন। Google Maps ব্যবহার করে অপরিচিত জায়গায় বন্ধুর সাথে যোগাযোগ করা এখন অনেক সহজ। এই বিষয়ে আপনার কোনো সমস্যা কিংবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও এটি আপনার কাছে প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন, যাতে প্রয়োজনের সময় নিজের ওয়াল থেকেই সহজে খুঁজে নিতে পারেন।
অন্যান্য ইনফো জানুন
মোবাইল থেকে মোবাইলে কিংবা ল্যাপটপে ইন্টারনেট শেয়ার করবেন কিভাবে?
সরকারী আলাপ অ্যাপে কথা বলুন সবচেয়ে কম রেটে
এই লেখা সাধারণ তথ্যের জন্য। সরকারি নিয়ম, ফি ও সেবা বদলাতে পারে; স্বাস্থ্য বা আইনি বিষয়ে সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা অফিসিয়াল সূত্রে যাচাই করে নিন।
কোন মন্তব্য নেই: